গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৫নং সৈয়দপুর ইউনিয়নে মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে ৫নং সৈয়দপুর ইউনিয়নের মোঃরফিকুল ইসলাম উপ সহকারী ভূমি অফিসারের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়।
সে সময় ৫ নং সৈয়দপুর ইউনিয়ন উপ সহকারী ভূমি অফিসার মোঃরফিকুল ইসলাম বলেন আমরা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট, ও জনগণকে সচেতনতা তৈরি সন্পর্কে আলোচনা করি।
উক্ত ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি ও ও বিভিন্ন ভুক্তভোগী ভূমি মালিকেরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।