বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় প্লাস্টিকের বস্তায় চাল রাখায় তিন আড়তকে জরিমানা।

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ১০.৫৫ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বিক্রির উদ্দেশ্যে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে তিন চাল ব্যবসায়ীর নিকট থেকে ৯ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলার পৌরসদরের বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার(ভুমি) এস.এম. মুস্তাফিজুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্লাস্টিক বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রি আইনে নিষিদ্ধ। অথচ কয়েকটি চালের আড়তে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি আড়তকে জরিমানা করা হয়।

ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার(ভুমি) এস.এম. মুস্তাফিজুর রহমান বলেন, দেশীয় পাট শিল্পের সুরক্ষায় ও প্লাস্টিকের অপরিকল্পিত ব্যবহার বন্ধে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com