নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সীমান্ত এলাকা থেকে ৩২৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি)।
মঙ্গলবার (০১ জুন) দিবাগত রাত আনুমানিক ৩.৪৫ টায় পিবিজিএম মোঃ আব্দুল কুদ্দুসের নেতৃত্বে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীনস্থ চাড়ালডাংগা এলাকা থেকে ফেনসিডিলগুলো জব্দ করে। এগুলোর আনুমানিক মূল্য মূল্য-১,২৯,৬০০/- টাকা।
বিজিবি-১৬ ব্যাটালিয়ন এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, চোরাকারবারিরা পায়ে হেটে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের দিকে আসছিল। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ৩২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।