বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি জুয়েল আরেং, সাধারণ সম্পাদক খাইরুল আলম।

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ৪.৩৫ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হলো ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ-উচ্ছ্বাস আর পুরো উপজেলা জুড়ে ছিলো উৎসবের আমেজ।

সম্মেলন মঞ্চ ছিলো নৌকার আদলে। হালুয়াঘাট আসার প্রবেশ পথ সরচাপুর থেকে সম্মেলনকেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় প্রায় অর্ধশতাধিক তোরণ।

মঙ্গলবার (৩১মে) দুটি পর্বে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টায় সম্মেলন শেষ হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ। সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল হক খোকা। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, ময়মনসিংহ ৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবদেীন খান তুহিন সহ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জুয়েল আরেং এমপি’কে সভাপতি ও খাইরুল আলম ভূঞাকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামীলীগের সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, আজাদ আব্দুল কালাম, মোরশেদ আনোয়ার খোকন, আলহাজ্ব এম সুরুজ মিয়া, সদস্য ফারুক আহমেদ খান ও বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম। এই কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com