বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়ান ‘প্রধান লক্ষ্যবস্তুতে’ আঘাত হানতে ইউক্রেনে উন্নত রকেট সিস্টেম পাঠাবে যুক্তরাষ্ট্র : জো বাইডেন।

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ৩.৪২ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ান বাহিনীর ‘প্রধান লক্ষ্যবস্তুতে’ আঘাত হানতে সক্ষম আরো উন্নত রকেট সিস্টেম পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাইডেন নিউ ইয়র্ক টাইমস-এ লিখেছেন, ‘আমরা ইউক্রেনের কাছে আরো উন্নত রকেট সিস্টেম এবং যুদ্ধাস্ত্র সরবরাহ করবো। এতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ান মূল লক্ষ্যবস্তুগুলোতে কিয়েভ বাহিনী আরো সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম হবে।’
মার্কিন এক কর্মকর্তা বলেছেন, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হিমার্স বা হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম পাঠানো হচ্ছে এবং এ গুলো ইউক্রেনে বর্তমানে মোতায়েন অস্ত্রের চেয়ে দীর্ঘ পাল্লার। ইউক্রেনীয়রা দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার আর্টিলারি হামলার মোকাবেলা করছে। এ ক্ষেত্রে মাল্টিপল রকেট লঞ্চার এ সময়ে ইউক্রেন বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী হিমার্স রকেট থেকে  ইউক্রেনের ভেতরে রাশিয়ান অবস্থানে দূর থেকে হামলা চালিয়ে তাদের প্রতিহত করতে পারবে।’
তিনি বলেন, ‘এই রকেট সিস্টেম ইউক্রেন ভূখন্ডে রুশ বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করতে ব্যবহার করবে ইউক্রেন কিন্তু রাশিয়ার ভূখন্ডে হামলার জন্য ব্যবহার করা যাবে না।’
হিমার্স ৭০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের মূল অস্ত্র। এই প্যাকেজে এ ছাড়াও বিমান নজরদারি রাডার, স্বল্প-পাল্লার জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক রকেটসহ আরো আর্টিলারি গোলাবারুদ, হেলিকপ্টার, যানবাহন এবং খুচরা যন্ত্রাংশ রয়েছে।
হিমার্স রকেটের পাল্লা ১৮৬ মাইল (৩০০ কিলোমিটার) তবে রাশিয়ার ভূখন্ডের ভেতরে হামলায় ব্যবহার না করার জন্য ইউক্রেনে পাঠানো হিমার্স ভার্সনের পাল্লা রাখা হয়েছে ৫০ মাইল (৮০ কিলোমিটার), ইউক্রেনের বর্তমান রকেট সক্ষমতার চেয়ে এটি উন্নত ও অধিক কার্যকর।
মার্কিন কর্মকর্তা বলেছেন, ইউক্রেন আশ্বাস দিয়েছে রাশিয়ার ভূখন্ডে হামলায় তারা এই রকেট সিস্টেম ব্যবহার করবে না।
(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com