বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ।

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ৬.০০ এএম
  • ৩২০ বার পড়া হয়েছে

সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নওগাঁ জেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের (কারিগরি) গৌরব অর্জন করেছে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ । জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়ায় মনোরম পরিবেশে কলেজটি অবস্থিত। নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজটি নির্বাচিত হওয়ায় শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীসহ এলাকার  সাধারণ মানুষ খুবই আনন্দিত।

শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচনের জন্য প্রতিষ্ঠানের ফলাফল,পাশকরা শিক্ষার্থীদের সংখ্যা,প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর পরিমান,শিক্ষকও শিক্ষার্থী অনুপাত,কর্মরত শিক্ষকগণের শিক্ষাগত যোগ্যতা, ভৌত অবকাঠামো, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, জাতীয় দিবসসমূহ পালন, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা, গ্রহন্থগার, বিজ্ঞানাগার, শিক্ষার পরিবেশ, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ, কম্পিউটার ল্যাবের ব্যবহার রয়েছে এসব বিষয়ের ওপর মূল্যায়ন করা হয়েছে।

কারিগরি শিক্ষার বাতিঘর হিসেবে কলেজটি ২০০২ সালে প্রতিষ্ঠিতা করেন এলাকার কারিগরি শিক্ষার প্রতিকৃত আব্দুর রহমান রিজভী। মনোরম পরিবেশে গড়ে তোলা  কলেজটি প্রতিষ্ঠার অল্প দিনের মধ্যেই শিক্ষা বিস্তার, ভালো ফলাফল, খেলাধুলা,মাদক বিরোদী কার্যক্রম সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে।  আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য যা যা প্রয়োজন তার কোনো কিছুই কমতি নেই প্রতিষ্ঠানটিতে। কলেজটি তার আপন মহিমায় আলো ছড়িয়ে যাচ্ছে সর্বত্র।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল জানান, কলেজটি ইতিমধ্যে শিক্ষা-দীক্ষা, ভালো রেজাল্টসহ বিভিন্ন দিক দিয়ে সুনাম অর্জন করে আসছে। কলেজের প্রতিষ্ঠাতা,অধ্যক্ষ,শিক্ষকমন্ডলী,ছাত্রছাত্রী ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সংম্লিষ্ট সকলকে তিনি অভিনন্দন জানান।

কলেজের সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২এ নওগাঁ জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাবে। আশা করি এই কলেজের শিক্ষার্থীরা কোনো একদিন জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ এই কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছেন। তিনি শিক্ষক সমাজ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষের অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হয়ে আবেগ আপ্লুত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে গুনগত কারিগরি শিক্ষা বিস্তারে আরও বেশি অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com