বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করবে দীপ্ত টিভি।

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ২.০৮ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ  দেশের ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করতে যাচ্ছে দীপ্ত টিভি। এর নাম দেওয়া হয়েছে ‘মনিমিক্স প্লাস ক্ষুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ড-২০২২’। ১৮ বছরের নিচে প্রাথমিক ও মাধ্যমিক শাখার আগ্রহী শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করতে পারবে। দুটি গ্রুপে বিজ্ঞানের বিভিন্ন শাখাতে এ পুরস্কারের জন্য আবেদন করা যাবে।

প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপ এবং সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপ। অ্যাওয়ার্ড ক্যাটাগরির গ্রুপ ‘ক’ (প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি) বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট, আইসিটি উদ্ভাবন, রোবটিক্স, কৃষি প্রযুক্তি, সমাজ ও পরিবেশ বিজ্ঞান । গ্রুপ ‘খ’ (সপ্তম থেকে দশম শ্রেণি) বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট, আইসিটি উদ্ভাবন, রোবটিক্স, কৃষি প্রযুক্তি ও গেমস কোডিং। ব্যক্তিগত ভাবে অথবা গ্রুপের মাধ্যমেও প্রজেক্ট জমা দেওয়া যাবে।

দুটি গ্রুপের প্রথম ৩ জনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। দেশের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানকে আরও জনপ্রিয় করে তুলতে এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে সবার সামনে হাজির করার লক্ষ্যে এই আয়োজনটি করা হচ্ছে বলে জানিয়েছে দীপ্ত টিভি কর্তৃপক্ষ।

১ জুলাই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com