সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না সিকেডি হাসপাতালে চাঁদাদাবি যুবদল কর্মী মঈন উদ্দিনের ৪ সহযোগীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ,

যুক্তরাষ্ট্র মিশিগানে প্রেস ক্লাবের নতুন কমিটি।

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ১২.৪৮ এএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
সৈয়দ হককে সভাপতি ও মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘মিশিগান বাংলা প্রেস ক্লাব’।রোববার হ্যামট্রামিক সিটির বাংলাদেশ অ্যাভিনিউয়ে প্রেস ক্লাবের এক সাধারণ সভা থেকে এ কমিটির ঘোষণা আসে।মিশিগান থেকে আশিক রহমান জানান, সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সৈয়দ শাহেদুল হক। সভা পরিচালনা করেন সদস্য সচিব শামীম আহসান।
এক বছর মেয়াদি ১৩ সদস্যের কার্যকরী এ কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি কামরুজ্জামান হেলাল ও ফারজানা চৌধুরী পাপড়ি, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, কোষাধ্যক্ষ আশিক রহমান, সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ এবং তথ্য ও প্রচার সম্পাদক মাহফুজুর রহমান।সদস্য হয়েছেন শামীম আহসান, সেলিম আহমেদ, চিন্ময় আচার্য্য, দেওয়ান কাওসার ও রফিকুল হাসান চৌধুরী তুহিন।
গত বছর ১৫ অগাস্ট বাংলা প্রেসক্লাব মিশিগানের যাত্রা শুরু হয়। ওইদিন অনুষ্ঠিত সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হলেও এবছর ১২ মার্চ প্রেস ক্লাবের অধিকাংশ সদস্যের উপস্থিতিতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com