বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শরীয়তপুরে বাস খাদে পড়ে ২৮ জন আহত।

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ১২.৪২ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

রাহাত রওশন,শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল এলাকায় শব্দ শুনে কয়েকজন এলাকার লোক দৌড়িয়ে এসে দেখেন সড়কের পাশে খাদে একটি বাস দুমড়ে-মুচড়ে পড়ে আছে। ভেতর থেকে ভেসে আসছে যাত্রীদের ডাক-চিৎকার ও আর্তনাদ।

মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় ছয়গাঁও ইউনিয়নের শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাপরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ২৮ যাত্রী আহত হয়েছেন। চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছেন। বাসের বিভিন্ন অংশ কেটে হতাহতদের উদ্ধার করেছেন স্থানীয়া ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর শরীয়তপুর সদর হাসপাতাল ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আহতদের পাঠানো হয়েছে। আহতরা অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান এবং কয়েকজনকে ভর্তি করা হলে তারাও পরে চলে যান।

ঘটনাস্থল থেকে দ্রুত সময় পালিয়ে যায় চালক ও হেলপার। স্থানীয়ারা কেউ এসে বাসের চালক ও হেলপারকে দেখতে পায়নি। তবে ঘটনাস্থল দু’ জনকে অটোরিক্সা দিয়ে চলে যেতে দেখেছেন। পরে জানা যায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা ধারণা করছে অটোরিক্সা দিয়ে চলে যাওয়া ওই দুজ’ন ব্যক্তি বাসটির চালক ও হেলপার হতে পারে। স্থানীয়রা এসে বাসের যাত্রীদের উদ্ধার করেন এবং পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

ছয়গাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্লা বলেন, ঘটনার দুই মিনিট পরে আমি ঘটনাস্থলে এসেছি। বাসটিতে অন্তত ৪৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ২৮ জন যাত্রী আহত হন। স্থানীয়দের নিয়ে আমরা কিছু যাত্রীদের উদ্ধার করি। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমরা এসে চালক ও হেলপারকে দেখতে পাইনি।

স্থানীয় বাসিন্দা সুমন বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ বিকট একটি শব্দ শুনতে পাই, পরে দৌড়ে এসে দেখি একটি বাস খাদে পড়ে আছে। ধূলোবালি মাখা দু’জন ব্যক্তিকে দেখছি ভেদরগঞ্জের দিকে অটোরিক্সা করে চলে যেতে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সেলিম মিয়া আমাদের সংগ্রামকে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তবে আমরা আসার আগে স্থানীয়রা আহত কিছু যাত্রীকে উদ্ধার করে। আমরা আহত ১২ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।বাসটির একাংশ কেটে হতাহতদের উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com