বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমেরিকায় বিশেষ অবদানের জন্য ১২তম এনআরবি তারকা অ্যাওয়ারর্ড পেলেন প্রিসিলা।

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১১.১৬ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
একসময় অভিনয়, মডেলিং, নাচ ও গানের চর্চা করতেন যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। অভিনয় ও মডেলিং বিষয়ে কোর্স করেছিলেন নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে। গান, নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন স্কুলে। গান গেয়ে নিউইয়র্কে পুরস্কারও পেয়েছিলেন। এছাড়া ব্রডওয়ে শোতে পারফর্মের জন্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।
তবে সব ছাপিয়ে প্রিসিলা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত মুখ। তিনি আলোচনায় এসেছেন মূলত নিজের ফেসবুক পেজ ও ইউটিউবে সমাজ সচেতনতামূলক এবং অনুপ্রেরণামূলক ভিডিও প্রকাশ করে। বিভিন্ন সময় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েও কুড়িয়েছেন প্রশংসা।
এবার এত সব ভালো কাজের স্বীকৃতি পেলেন প্রিসিলা। গত ২৯ মে রাতে নিউইয়র্কের কুইন্স সেন্টারে আমেরিকায় বিশেষ অবদানের জন্য ১২তম এনআরবি তারকা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে অনলাইন এবং সামাজিক কাজে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয় প্রিসিলাকে। তার হাতে সম্মাননা তুলে দেন যুক্তরাষ্ট্রের কুইন্স কোর্টের ক্রিমিনাল জাষ্টিস কারেন গোপী। সঙ্গে ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, ডা. হাসান, আয়োজক শোটাইম মিউজিকের আলমগীর খান আলম প্রমুখ| এছাড়াও অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন স্টেটের গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন|
সম্মাননা পাওয়ার পর প্রিসিলা তার বক্তব্যে ফেসবুক, ইউটিউব ও ইন্সট্রাগ্রাম মিলে ৬ মিলিয়ন ফলোয়ার, যারা তাকে নিয়মিত সাপোর্ট দিয়ে আসছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রিসিলা এ বছর সাংবাদিকতা ও আইন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ভবিষ্যতে আরও বেশি সামাজিক কাজ করতে চান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com