বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত।

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৮.৫৬ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী আলাদাভাবে পালন করেছে দলটির স্থানীয় দুই গ্রুপের নেতাকর্মীরা।রোব ও সোমবার অনুষ্ঠিত এসব কর্মসূচি থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
রোববার বিকেলে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির অন্যতম সহ-সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ। পরিচালনা করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন।দেলোয়ার-বাদল গ্রুপের বিক্ষোভ সমাবেশদেলোয়ার-বাদল গ্রুপের বিক্ষোভ সমাবেশপ্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম দুলাল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল, সহ সভাপতি ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট বাবর উদ্দিন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতা মাহফুজুল মাওলা নান্নু এবং অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
এদিকে সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অপর গ্রুপের এক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক ভাইস প্রেসিডেন্ট রাব্বী মোহাম্মদ খোকন। গিয়াসউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য দেলোয়ার হোসেন।
প্রধান বক্তা ছিলেন চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য আকতার হোসেন বাদল। উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানের জন্য গঠিত সাব-কমিটির প্রধান সমন্বয়কারি শাওন বাবলা, শামীম আহমেদ, মো. সাইফুল ইসলাম, এস এম শফি, কামাল হোসেন ও জালাল আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com