বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ধনু নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি, ১ নারীর লাশ উদ্ধার ও ৯ মাস বয়সী এক শিশু নিখোঁজ।

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৮.৪৬ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের ইটনায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় বকুলা বেগম (৬৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া রবিন নামে ৯ মাস বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ মে) সকালে মিঠামইনের ঢাকী বাজার থেকে চামড়াঘাট অভিমুখে যাত্রী নিয়ে ঐশী পরিবহন নামে একটি ট্রলার ইটনা উপজেলার এলংজুরী ঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধনু নদীতে ডুবে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

ট্রলারডুবিতে নিহত বকুলা মিঠামইন উপজেলার ঢাকী মুন্সিহাটির মৃত সালেক মিয়ার স্ত্রী। অন্যদিকে নিখোঁজ শিশু রবিনের বাড়ি ইটনার এলংজুরীতে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, ঢাকী বাজার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ৭টায় ঐশী পরিবহন চামড়াঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারটি সকাল ৯টার দিকে এলংজুরী বাজার ঘাটে মোড় দেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়।

এ সময় স্থানীয়দের সহায়তা যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ট্রলারের ভেতরে থাকা বকুলা বেগম সেখানেই আটকা পড়েন। তাকে ট্রলারের ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ইটনা থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এছাড়া এলংজুরি নৌ-ফাঁড়ির পুলিশদের উদ্ধার কাজে সহযোগিতার নির্দেশ দেয়া হয়। একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com