মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

প্রথমবার একসঙ্গে তাহসান-মাহি।

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৩.৫২ এএম
  • ৫৪২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ  দর্শক নন্দিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ একের পর এক নতুন জুটি নিয়ে দর্শকদের মাঝে হাজির হন। দর্শকও সে কাজ গুলো সাদরে গ্রহণ করে। সেই ধারাবাহিকতায় এবার দর্শকদের সামনে একসঙ্গে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান ও তরুন প্রজন্মের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। নাটকের নাম ‘তবু ভালোবাসি’। গত রোববার জি-সিরিজের ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়েছে। একটি ভিন্নধর্মী রোমান্টিক গল্প নিয়ে এ নাটকটি এগিয়েছে।

তাহসান বলেন, বেশ আলাদা গল্পের একটি নাটক। আমার চরিত্রটিও চমৎকার। আমার সঙ্গে মাহি অভিনয় করেছে এখানে। সব মিলিয়ে নাটকটি ভালো হয়েছে বলেই মনে হয়। আশা করছি দর্শকও উপভোগ করবেন এটি।

নাটকটি নিয়ে মাহি বলেন, এই প্রথম তাহসান ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে কাজ করলাম। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। বান্নাহ ভাই পরিচালক হিসেবে যেমন হেল্পফুল, তাহসান ভাইও কো-আর্টিস্ট হিসেবে তেমনই। তাছাড়া নাটকটির গল্পও খুব ভালো। সবমিলিয়ে এটি দর্শকদের খুব ভালো লাগবে বলেই বিশ্বাস।

২৪ ঘন্টায় নাটকটি প্রায় ৫ লাখ মানুষ দেখেছেন। নাটকটির গল্প লিখেছেন মোসাব্বের হোসেন মুইদ। তাহসান-মাহি ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন জেরিন খান রত্না, সাগর হুদা, নিপুন আহমেদ, আফরোজা শশী সহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com