বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে অনিবন্ধিত পাঁচ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সীলগালা।

  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২, ৭.০২ পিএম
  • ৪৪৩ বার পড়া হয়েছে

পলাশ সাহা, কিশোরগঞ্জ,প্রতিনিধিঃ  কিশোরগঞ্জে অনিবন্ধিত পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করে দেয়া হয়েছে। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হচ্ছে, শহরতলীর মুকসেদপুর এলাকার মেডিকেয়ার হেলথ সেন্টার, কিশোরগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতাল ও বড়পুল চক্ষু হাসপাতাল, লতিবাবাদ চরপাড়া এলাকার মুক্তি ডায়াগনস্টিক সেন্টার এবং জেলা শহরের নগুয়া বটতলা এলাকার হোসাইনিয়া হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার।
রোববার (২৯ মে) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের নেতৃত্বে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে এসব পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করে দেয়া হয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেন, কিশোরগঞ্জ শহরে ১১টি অনিবন্ধিত ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।
এর মধ্যে আজকে (রোববার, ২৯ মে) আমরা পাঁচটিতে অভিযান চালিয়েছি এবং পাঁচটিকে সীলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। বাকি যেগুলো আছে পর্যায়ক্রমে আমরা সেগুলোতে অভিযান চালাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com