বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিমানের রং কেন সাদা হয়।

  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২, ৩.২২ এএম
  • ১৬২ বার পড়া হয়েছে

উড়োজাহাজ বা বিমানের সঙ্গে মোটামুটি সকলেই পরিচিত। এমন কাউকে পাওয়া যাবে না যে বিমানের সঙ্গে পরিচিত নয়। একটা বিষয় লক্ষ্য করেছেন, অধিকাংশ বিমানের রং সাদা হয় কেন?

বিমানের রং সাদা হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। জেনে নেই কেন বিমানের রং সাদা হয়-

একটু ভাবলে অবাক লাগবে, বিমানের রং সাদা করার সঙ্গে গরমকালে সাদা কাপড় পরার একটা যোগ রয়েছে। কেননা, অন্যান্য রং এর তুলনায় সাদা রং তাপ কম শোষণ করে এবং আলো বেশি প্রতিফলন করতে পারে।  ফলে যখন সাদা রংয়ের বিমানের ওপর সূর্যের আলো পড়ে তখন তার অধিকাংশই প্রতিফলিত হয়ে যায়। তাই বিমানসহ প্রায় সব আকাশ যানের রং সাধারণত সাদা হয়। আর বিমানের বডির ভেতরের দিকে তাপ অপরিবাহী পদার্থ থাকে। তাই যেটুকু তাপ শোষণ করে তা বিমানের ভেতরে প্রবেশ করতে পারে না।

বিমানের রং সাদা হওয়ার ফলে বিমানের কোথাও ছিদ্র হলে, তেল চুঁইয়ে পড়লে বা কোনো ফাটল সৃষ্টি হলে সহজেই সেটা খুঁজে পাওয়া যায়।

বিমান হারিয়ে গেলে খুঁজে বের করতেও সাহায্য করে। অরণ্য বা সমুদ্রের মতো জায়গাতেও খোঁজ মেলে বিমানের। শুধু দিনের বেলাই নয়, রাতের বেলাতেও সাদা রংয়ের জন্য সহজেই চোখে পড়ে বিমান। সাদা রংয়ের সঙ্গে নিরাপত্তার একটা সম্পর্ক আছে। বিমানের রং সাদা হলে যাত্রীরাও নিরাপদ বোধ করে।

তা ছাড়া রোদের তেজে অন্য রং সহজেই ফ্যাকাশে হয়ে যায়। সাদা রং সেই তুলনায় অনেক দিন পর্যন্ত অবিকৃত থাকে। এসব কারণেই অধিকাংশ বিমানের রং সাদা হয়।

তবে সাদা ছাড়াও অন্য রংয়ের বিমানও কিন্তু রয়েছে। সেগুলোর সংখ্যা খুবই কম।

(ডিএমপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com