বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শরীয়তপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো মেয়র পুত্রের।

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ১১.২৭ পিএম
  • ৩৯০ বার পড়া হয়েছে

 

মোঃ রাহাত রওশন,শরীয়তপুর থেকেঃ

মারাত্ম সড়ক দূর্ঘটনায় শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ভেদরগঞ্জ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজ্বী আব্দুল মান্নান হাওলাদারের পূত্র মেহেদী হাসান হাওলাদার (২৮) নিহত হয়েছে।

২৮ মে শনিবার দিবাগত রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে মেয়র পুত্র মেহেদী হাসান হাওলাদার (নিজের ইয়ামাহা, আর ওয়ান ফাইব) মোটর সাইাকেল নিজেই ড্রাইভ করে ভেদরগঞ্জ উপজেলা শহরের রওয়ানা করে। রাত অনুমান সাড়ে ১১টায় ভেদরগঞ্জ টু সখিপুর সড়কের কোড়ালতলী মহিষকান্দি এলাকার মোড়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সাথে আঘাত হানলে মারাত্ম ভাবে দূর্ঘটনা ঘটে। মেহেদী হাসান হাওলাদারকে গুরুতর আহত অবস্থায় ১০০ শয্যা শরীয়তপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এসময় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। নিহত মেহেদী ভাই বেনোর মধ্যে বড়।

মেহেদীর পরিবার সূত্রে জানা গেছে, হাজ্বী আব্দুল মান্নান হাওলাদারের পূত্র ও কণ্যা মিলে দুটি সন্তান। বড় পুত্র নিহত মেহেদী হাসান আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাায়ন রত, অল্প কয়েকদিন হয়েছে ছুটিতে দেশে এসেছে ভাগ্যের নির্মম পরিহাস অকালে ঝরে গেলো প্রাণ। মেয়েটি বর্তমানে অষ্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছে।

ভেদরগঞ্জ থানার অফিসার্চ ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেল যোগে বাসায় আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহিষকান্দি, কোড়ালতলী এলাকায় আসলে গুরুতর আহত হয়। পরে জেলার ১০০ শয্যা শরীয়তপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এসময় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com