বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ৫৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৬.৩২ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

পলাশ সাহা, কিশোরগঞ্জ,প্রতিনিধিঃ
প্রাইভেটকারে করে পাচারের সময় কিশোরগঞ্জে ৫৬ কেজি গাঁজাসহ মো. নূরুল হক (২৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার (২৯ মে) ভোররাতে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানার মোড় এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১৪, সদর কোম্পানী ময়মনসিংহ যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. নূরুল হক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের চাউতলি বাগান আশ্রায়ন এলাকার ইসমাইল মিয়ার ছেলে। র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান কিশোরগঞ্জ নিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব ও কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ এবং এর আশেপাশের জেলাগুলোতে কিছু মাদক ব্যবসায়ী প্রাইভেট কারে করে বিভিন্ন সময় মাদকদ্রব্য পাচার করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে এ এলাকায় র‌্যাবের গোয়েন্দা নজরদারির পাশাপাশি র‌্যাব টহল জোরদার করে।
এরই ধারাবাহিকতায় রোববার (২৯ মে) ভোররাত ৩টা থেকে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানার মোড় এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১৪, সদর কোম্পানী ময়মনসিংহ চেকপোস্ট স্থাপন করে।
এই চেকপোস্ট পরিচালনা করার সময় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক হলে প্রাইভেট কারটি তল্লাসি করে ৫৬ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী মো. নুরুল হক কে আটক করা হয়।
এ সময় তার নিকট হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী মো. নুরুল হকের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com