মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে : ডা. দীপু মনি

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৫.৪৫ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা বাস্তবায়ন হবে না। সচেতন শিক্ষার্থীরা তা প্রতিহত করবে।

রবিবার চাঁদপুর শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, দেশের মানুষ শান্তি চায় এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্রুত এগিয়ে যাচ্ছে। মানুষের জীবনমাননের উন্নয়ন হচ্ছে। মানুষ এখন এটাই চায়।

তিনি বলেন, অশুভ শক্তি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ ও সচেতন ছাত্রসমাজ সেটিকে প্রতিহত করবে।

দীপু মনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো কাজের মাধ্যমে মানুষ হয়ে দেশকে ভালোবাসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com