সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপতথ্যের হাত থেকে সুরক্ষা এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না সিকেডি হাসপাতালে চাঁদাদাবি যুবদল কর্মী মঈন উদ্দিনের ৪ সহযোগীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের আহ্বান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের।

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৪.৩৭ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
সম্প্রতি একাধিক প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার দাবি তুলেছেন অনেকে।সেই দলে যোগ দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। বন্দুক হামলায় নিহতের শেষকৃত্যে অংশ নিয়ে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের আহ্বান জানান তিনি। খবর বিবিসির।নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে ১৪ মে একটি সুপারমার্কেটে ১৮ বছর বয়সি এক বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হন।
নিহত ব্যক্তিদের একজন ৮৬ বছর বয়সি রুথ হুইটফিল্ড। শনিবার তার শেষকৃত্যে অংশ নেন কমলা হ্যারিস। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার দাবি জানান তিনি।বাফেলোর ওই হামলার ১০ দিনের মাথায় টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ বছরের একজন বন্দুকধারীর নির্বিচার গুলিতে ১৯ শিশুশিক্ষার্থী ও তাদের দুই শিক্ষক প্রাণ হারান।কমলা হ্যারিস এসব ছাড়াও অন্য হামলার প্রসঙ্গ তুলে বলেন, এবার বন্দুক সহিংসতাকে ‘যথেষ্ট হয়েছে’ বলার সময় এসেছে।
শেষকৃত্যে অংশ নেওয়া শোকার্তদের উদ্দেশে কমলা হ্যারিস বলেন, ‘সবাইকে এ ব্যাপারে একমত হয়ে অবস্থান নিতে হবে, আমাদের দেশে এসব আর ঘটতে দেওয়া যাবে না। এটি নিয়ে কিছু করার সাহস থাকা উচিত আমাদের। এ জন্য স্পষ্ট দুটি সমাধান হচ্ছে— বন্দুকধারীর অতীত খুঁজে দেখা এবং আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com