করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৬৯৯ জন মারা গেছেন। একই সময়ে বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ৬৬৪ জন।
এনিয়ে বিশ্বজুড়ে করোনা রোগী শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার ৯১০ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে ৬৩ লাখ ১০ হাজার ৩২৩ জন হয়েছে। এছাড়া মহামারির শুরু থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ২৭০ জনে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সবশেষ এ তথ্য পাওয়া যায়।