বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চীনের সাংহাই কোভিড-১৯ লকডাউন দুই মাস পর নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৮.১৮ এএম
  • ৪২৪ বার পড়া হয়েছে

চীনের সাংহাই শহরটি কোভিড-১৯ লকডাউনের দুই মাস পর ধীরে ধীরে আবার খুলতে চলেছে, বেইজিংয়ের কর্মকর্তারা রাজধানীর কিছু অংশে নিয়ন্ত্রণ সহজ করার জন্য প্রস্তুত এবং শনিবার তাঁরা বলেছেন এই রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রয়েছে।

সাংহাই গত সপ্তাহে বিধিনিষেধ শিথিল করার পরে তাদের লকডাউন মূলত বুধবার শেষ করার লক্ষ্য নির্ধারণ করে।

আরও বেশি লোককে তাদের বাড়ি থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এবং আরও ব্যবসা পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে, যদিও বেশিরভাগ বাসিন্দারা মূলত তাদের বাড়িতে রয়েছেন, দোকানগুলি আপাতত কেবল ডেলিভারি করছে।

সাংহাইয়ের কর্মকর্তারা অব্যাহত ভাবে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন, যদিও এর ২ কোটি ৫০ লক্ষ বাসিন্দাদের বেশিরভাগই এমন অঞ্চলে বাস করে যেগুলি সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ   রোগ প্রতিরোধপূর্ণ  অঞ্চলে রয়েছে।

সাংহাই মিউনিসিপ্যাল হেলথ কমিশনের ডেপুটি ডিরেক্টর ঝাও ডান্ডান সংবাদ সম্মেলনে বলেছেন, জনসমক্ষে মাস্ক পরুন, কোনও জমায়েত করবেন না এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা গেছে শুক্রবার রাতে অনেক বিদেশী, নগরীর একটি কেন্দ্রস্থলে রাস্তায় মদ্যপান করছেন এবং নাচছেন। পুলিশ তাদের বাধা দেওয়ার আগে, তাদের বাড়িতে ফিরে যাবার নির্দেশ দেয়।

চীনের বৃহত্তম এবং সবচেয়ে বহুজাতিক শহরের দুই মাসের এই লকডাউন বাসিন্দাদের হতাশ ও ক্ষুব্ধ করেছে। শহরের কেন্দ্রস্থলের যে স্থাপনাগুলিতে প্রায়শই প্রচন্ড ভীড় হতো সেখানকার কয়েক হাজার লোককে কোয়ারেন্টিনে থাকতে হয়েছে।

তাদের মধ্যে অনেককেই লকডাউনের প্রথম সপ্তাহে পর্যাপ্ত খাবার বা চিকিৎসা সেবা পেতে আপ্রাণ চেষ্টা করতে হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com