সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ, খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়

ইউক্রেনের লাইম্যান শহরের দখল নিয়েছে রাশিয়া

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৮.১২ এএম
  • ১২৭ বার পড়া হয়েছে

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে যে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের লাইম্যান শহরের দখল নিয়েছে। শহরটি ডনেটস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে সংযোগস্থল। এই শহরের দখল ইউক্রেন যুদ্ধের গতি পরিবর্তনের আভাস দিতে পারে।

লাইম্যানের রুশ নাম ব্যবহার করে, প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে বলে, “ডনেটস্ক পিপল’স রিপাবলিকের মিলিশিয়া এবং রুশ সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানের পর, ক্রাসনি লিমান শহরকে ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হাত থেকে পুরোপুরি মুক্ত করা হয়েছে।

শনিবার রাশিয়া আরও জানায় যে, তারা উত্তরমেরু অঞ্চলে সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জিরকন নামের হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ১,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, উত্তরমেরু অঞ্চলের লক্ষ্যবস্তুতে “সফলভাবে আঘাত করেছে”।

লাইম্যানের নিয়ন্ত্রণ নেওয়াতে ডনব্যাস অঞ্চলে আগ্রাসনের পরবর্তী ধাপ আরম্ভ করার জন্য রাশিয়ার পথ খুলে গেল। শহরটি সিভিরোডনেটস্ক থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সিভিরোডনেটস্ক এখনও ইউক্রেনের বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ডনব্যাসের বৃহত্তম শহর।

সিভিরোডনেটস্ক রাশিয়ার আক্রমণের প্রধান লক্ষ্যবস্তুগুলোর একটি। শহরটি বর্তমানে ব্যাপক আক্রমণের শিকার। লুহানস্ক অঞ্চলের গভর্নর শুক্রবার ‍বলেন যে, রুশ সৈন্যরা সিভিরোডনেটস্ক এ প্রবেশ করেছে। লুহানস্ক ও ডনেটস্ক মিলে ডনব্যাস অঞ্চল গঠিত।

ব্রিটেন  শনিবার বলে, “রাশিয়া যদি এই অঞ্চলগুলোর দখল নিতে সক্ষম হয়, তাহলে প্রচুর সম্ভাবনা আছে যে, ক্রেমলিন সেটিকে এক বড় রাজনৈতিক অর্জন হিসেবে দেখবে এবং রাশিয়ার মানুষজনের কাছে সেটিকে আক্রমণের যথার্থতা প্রমাণে ব্যবহার করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com