বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টিয়াদীতে অনিবন্ধিত চারটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ।

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৪.৪০ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

পলাশ সাহা, কিশোরগঞ্জ,প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরসহ বিভিন্ন জনগুরুত্ব পূর্ণস্থানে ১৩টি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল বাণিজ্যিক ভাবে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে অনিবন্ধিত চারটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ মে) উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার কার্যালয়ের স্ব স্ব প্রতিষ্ঠানের নবায়নকৃত বৈধ কাগজপত্র নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার আহবান জানান উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা। এদের মধ্যে কটিয়াদী সদরে অবস্থিত শারমিন ডায়াগনস্টিক সেন্টার, মানিকখালী বাজারে অবস্থিত মেডিকন ডায়াগনস্টিক সেন্টার, বানিয়াগ্রাম বাজারে আলফা ডায়াগনস্টিক সেন্টার এবং করগাঁও বাজারে অবস্থিত আধুনিক ডায়াগনস্টিক সেন্টার অনুমোদন বা নবায়নের আবেদনের কোন কাগজপত্র দেখাতে পারেনি। ফলে তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
গচিহাটা বাজারে অবস্থিত ইডি ডায়াগনস্টিক সেন্টার উপস্থিত হয় নি। নবায়নের জন্য যাদের আবেদন জমা দেয়া আছে তাদের কার্যক্রম চলবে তবে নবায়নকৃত কাগজপত্র হাতে পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত নোটিশে সারাদেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টার মালিকদেরকে বৈধ কাগজপত্র নিয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাত করতে বলেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব বলেন, যাদের বৈধ কাগজপত্র নাই সেগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। যে সব প্রতিষ্ঠান আসে নাই, সেগুলো সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তবে যে সকল প্রতিষ্ঠান লাইসেন্স এর জন্য আবেদন করেছেন কিন্তু এখনো লাইসেন্স পাননি তারা কার্যক্রম চালাতে পারবেন।
অনিবন্ধিত বা নবায়নের জন্য আবেদন করেননি এমন প্রতিষ্ঠান কার্যক্রম অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অনিবন্ধিত সকল প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশের প্রেক্ষিতে কটিয়াদীতে স্ব স্ব প্রতিষ্ঠানের মালিকদের বৈধ কাগজপত্র নিয়ে পর্যালোচনা করা হয়।
এদের মধ্যে যে সব প্রতিষ্ঠানের নিবন্ধন নেই বা পুন:নিবন্ধনের আবেদন করেননি এমন চারটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com