সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ, খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়

যোগদানে সম্মত হলেই বোনাস ৫০ হাজার ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের মিলিটারিতে সেনা ঘাটতি।

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৪.৩৭ এএম
  • ২৭২ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের মিলিটারিতে সেনা সংকট এখন প্রচন্ড। গত কয়েক বছর ধরেই সেনা সদস্য নিয়োগে টার্গেট পূরণ হচ্ছে না। সাইনিং বোনাস ৫০ হাজার ডলার ঘোষণার পরও আশাব্যঞ্জক সাড়া নেই। এদিকে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির হারও সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। প্রার্থীদের যোগ্যতায় ব্যাপক ঘাটতি দেখা যাচ্ছে। সিডিসি’র তথ্যানুসারে আমেরিকান নাগরিক যারা মিলিটারিতে যোগদানের জন্য আবেদন করেন, তাদের শতকরা ৭১ ভাগই যোগদানের শর্ত পূরণ করতে পারেন না। প্রতি ৪ জনের একজন আবেদনকারি ওভারওয়েট। অনেকেই শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণে ব্যর্থ হন। অনেকের রয়েছে মেন্টাল হেলথ ইস্যু ও খারাপ ক্রিমিনাল রেকর্ড।
যুক্তরাষ্ট্রের জনসংখ্যার শতকরা ১৩ দশমিক ৫ ভাগ এখন ইমিগ্র্যান্ট। কিন্তু আর্মিতে বিদেশে জন্ম নেয়া লোক সংখ্যার হার মাত্র ৪ ভাগ। হাজার হাজার শিক্ষিত ইমিগ্র্যান্ট যুবক ইচ্ছে থাকলেও আর্মিতে যোগ দিতে পারে না গ্রীনকার্ডের অভাবে। গ্রীনকার্ডের জন্য গড় অপেক্ষাকাল ১০ বছরের ওপর। গ্রীনকার্ড যখন পান তখন আর্মিতে যোগ দেবার বয়স থাকে না। ইমিগ্রেশনের এই দীর্ঘসূত্রিতাকে সেনা ঘাটতির কারণ বলে মনে করছেন সেনা বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com