বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলার কলম হিরো’ গাফফার চৌধুরীকে বিএমএসএফের শেষ শ্রদ্ধা জ্ঞাপন।

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ৭.৫৫ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

২৮ মে, ২০২২ খ্রী: বাংলার কলম হিরো, প্রখ্যাত সাংবাদিক,লেখক,কলামিস্ট,ভাষা সৈনিক প্রয়াত আব্দুল গাফফার চৌধুরীকে ফুলেল শ্রদ্ধা জানিয়ে বিদায় জ্ঞাপন করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মরহুমের জানাযা শেষে তাঁকে জাতীয় প্রেসক্লাব,ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানায়।

এ সময় বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি তাওহীদ হোসেন, যুগ্ম-সম্পাদক মাহবুব আলম চৌধুরী জীবন, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, সহ-দপ্তর সম্পাদক এখলাস হোসেন রিয়াদ প্রমূখ।

গত ১৮ মে দেশের প্রখ্যাত এই সাংবাদিক লন্ডনে মৃতবরণ করেন। আজ ২৮ মে তার মরদেহ ঢাকায় আনা হলে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাযা অনুষ্ঠিত হয়। বিকেলে তাঁকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এদিকে গত ২০ মে বিএমএসএফ এর পক্ষ থেকে আয়োজিত শোক সভায় সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে তাঁকে কলম হিরো উপাধিতে ভুষিত করা হয়। সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com