বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে পৌর কাউন্সিলের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ৭.২৬ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

সরকারি ভূমি দখলকারী আখ্যা দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর কাউন্সিলর মাজেদুর রহমানের বিরুদ্ধে মাঠদখলের মিথ্যা অভিযোগে মানববন্ধনের প্রতিবাদে গতকাল শনিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর কাউন্সিলর মো. মাজেদুর রহমান। এসময় তার পরিবারের ৮জন সদস্য উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ওয়ার্ড কাউন্সিল মাজেদুর রহমান বলেন, গত ২৫ মে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আমার বিরুদ্ধে সরকারি জমি মাঠ দখলের মিথ্যা অভিযোগে মানববন্ধন হয়েছে। গ্রামবাসীর একাংশ ভুল তথ্য দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। আমি ও আমার পরিবারের লোকজনরা বিনিময় দলিলমূলে সুজাপুর মৌজার ১৯২ সি.এস, এস.এ ২৬২ ও ২৬৬ খতিয়ানে ১৮১৬ দাগে মোট ২ দশমিক ৭৮ একর জমি প্রাপ্ত হই। ১৯৬৪ সাল থেকে আমি সেই জমি ভোগদখল করে আসছি। চলতি ১৪২৯ বাংলা সন পর্যন্ত খাজনা পরিশোধ সহ নিজ নামে মাঠ পর্চা আছে। প্রশাসন আমার জমির সীমানা নির্ধারণ করে দিলে আমি উক্ত জমিতে ধৈঞ্চা চাষ ও গাছ রোপন করি। কিছু অসাধু মহল গ্রামের সহজসরল লোকজনকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করতে উৎসাহিত করছে। তারা ১৮১৬ দাগে খাসজমি হিসেবে উপস্থাপন করছে। আমি একজন নির্বাচিত কাউন্সিল। মূলত সমাজের কাছে আমার ও আমার পরিবারের সুনাম ক্ষুণ্ন করতেই এলাকার কুচক্রীমহল কথিত মানববন্ধন করেছে৷ আমি এই কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দ, সহকারী শিক্ষক মোশাররফ হোসেন মন্ডল, মোকলেছুর রহমান, শফি উদ্দিন মন্ডল, আব্দুল খালেক, রেজওয়ানুর রশিদ রানাসহ সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com