বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনে সহায়তা নয়, যুক্তরাষ্ট্রের উচিত স্কুলের নিরাপত্তা বাড়ানো : ট্রাম্প।

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ৫.৫৬ পিএম
  • ৪৫৮ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় এবার জো বাইডেন প্রশাসনের নিন্দা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ইউক্রেনে সহায়তা পাঠানোর আগে যুক্তরাষ্ট্রের উচিত স্কুলের নিরাপত্তা বাড়াতে তহবিল গঠন করায় গুরুত্ব দেওয়া। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, হোস্টনে একটি বৈঠকের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্দুক গ্রুপ জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ)। সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনে বিলিয়ন ডলার পাঠাতে পারে, তাহলে নিজ দেশে শিশুদের নিরাপদে রাখতে আমাদের যে কোনো ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ইরাক ও আফগানিস্তানে ট্রিলিয়ন ডলার খরচ করেছি। কিন্তু সেখান থেকে কিছুই পাইনি। বিশ্বের অন্যান্য দেশে জাতি গঠনের পূর্বে আমাদের উচিত দেশে শিশুদের জন্য নিরাপদ স্কুল নিশ্চিত করা।’
চলতি মাসের শুরুর দিকে, ইউক্রেনে ৪০ বিলিয়ন ডলার সামরিক সহায়তার অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস। সবমিলিয়ে গত ফেব্রুয়ারিতে কিয়েভে মস্কোর অভিযানের পর থেকে এখন পর্যন্ত পূর্ব ইউরোপের দেশটিতে ৫৪ বিলিয়ন ডলার সহায়তা পাঠিয়েছে ওয়াশিংটন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com