বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরগুনায় রাইট টু গ্রো প্রকল্পের নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত।

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ৫.১২ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

মল্লিক মো: জামাল, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বরগুনায় রাইট টু গ্রো প্রকল্পের স্টেক হোল্ডার নেটওয়ার্কিং ও পারস্পারিক উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় বরগুনা ১ আসনের সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে জাগোনারী আর টু জি প্রকল্পের মিসেস হামিদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা ১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো নারীর প্রধান নিবার্হী হোসেন আরা হাসি আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দাতা সংস্থা এসিএফ’র আর টু জি এর প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় বরগুনা ১ আসনের সংসদ সদস্য বীরেন্দ্র দেবনাথ শম্ভু সহ অন্যান্য বক্তারা বলেন, শিশুদের অপুষ্টিকরত্বতা দূরীকরণে যে যার অবস্থানে থেকে একযোগে কাজ করলে সকল ধরনের সমস্যার সমাধান করা সম্ভব হবে। বক্তারা আর টু জি প্রকল্পের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে সকল সরকারি কর্মকর্তাদেরকে যে যার দায়িত্ব কে সঠিকভাবে পালন করার আহ্বান জানান।

এসিএফ (এ্যাকশন এগেনষ্ট হাঙ্গার) এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় জাগোনারী তালতলী উপজেলার ৭ ইউনিয়নে রাইট টু গ্রো প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের লক্ষ ০-৫ বছর বয়সী বাচ্চাদের পুষ্টিসমৃদ্ধ হিসেবে গড়ে তোলা। এ প্রকল্পটি আগামী ২০২৫ সাল পর্যন্ত চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com