সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ, খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়

নিউইয়র্ক সিটির সাবওয়েতে অপরাধ দমনে মোতায়েন করা হচ্ছে ‘ট্রেইন প্যাট্রোল ফোর্স (টিপিএফ)’

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ৫.০৯ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ নিউইয়র্ক সিটির সাবওয়েতে অপরাধ দমনে মোতায়েন করা হচ্ছে ‘ট্রেইন প্যাট্রোল ফোর্স (টিপিএফ)’। স্টেশনে এনওয়াইপিডি ও ট্রানজিট পুলিশ মোতায়েন, প্রত্যেক স্টেশনে ক্যামেরা বসানোর পরও ক্রাইম কমছে না। প্রতিদিন ট্রেনের ভেতরেই খুন,ধর্ষণ,রাহাজানি,ছিনতাই, হামলা ও বিনা ভাড়ায় ট্রেনে ওঠার ঘটনা বেড়েই চলছে।
গত রোববার সকালে কিউ ট্রেনের বগির মধ্যে সবার চোখের সামনে ৪৮ বছর বয়স্ক গোল্ডম্যান সেকস এর কর্মচারি ড্যানিয়েল এনরিকুয়েজকে গুলি করে হত্যা করা হয়। জানুয়ারি মাসে দুপুর বারটায় জনবহুল টাইমস স্কয়ার স্টেশনে ট্রেনের ট্রাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় ৪০ বছর বয়স্ক এক মহিলাকে। আর ট্রেনের পাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু ঘটে। গেল মাসে ব্রুকলিনের সানসেট পার্ক স্টেশনে প্রকাশ্যে স্মোক গ্রেনেড ছুঁড়ে তান্ডব চালায়। এর পরপরই সন্ত্রাসী এলোপাথারি গুলি চালায়। এত আহত হন ২৩ জন যাত্রী।  গোটা আমেরিকা জুড়ে এক ভীতিকর পরিশের তৈরি হয়। বর্তমানে নেহায়েত অন্য কোন উপায়ে কমিউট করার গতি না থাকলেই নিউইয়র্ক সিটির সাবওয়েতে উঠছে মানুষ। ধ্বস নেমেছে এমটিএ এর আয়ের উৎসে। মেয়র এরিক এডামস ও এমটিএ এর কর্মকর্তাদের নানামুখি উদ্যোগেও যাত্রীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। ‘আতংকের যাত্রা’ মেনেই মানুষ উঠছে ট্রেনে। গত বছরের তুলনায় সাবওয়েতেই ক্রাইম বেড়েছে শতকরা ৬৫ ভাগ।
মেট্রোপলিটন ট্রানজিট কর্তৃপক্ষ (এমটিএ) সর্বশেষ এক দাওয়াই নিয়ে এসেছেন গত সোমবার। ট্রেনে অপরাধ দমনে ১৯৯০ সালের আদলে গঠন করছেন ‘ট্রেইন প্যাট্রোল ফোর্স (টিপিএফ)’। সন্ধ্যা থেকে সকাল অবধি এই ফোর্স সাবওয়ের ভেতরে হেঁটে হেঁটে টহল দেবে। যদিও ট্রানজিট পুলিশের দায়িত্বের আওতায় এটি রয়েছে। ক্রাইমরোধে মরিয়া কর্তৃপক্ষ বিশেষ ফোর্সের মাধ্যমেই টহলটি আরও জোরদার করতে চান। ট্রানজিট ব্যুরো চীফ জ্যাসন উইলকক্স এমটিএ এর বোর্ড সভায় সোমবার এ তথ্য জানান। এমনকি কি বর্তমান মেয়র এরিক এডামস ট্রানজিট কপস হিসেবে চাকরিরত অবস্থায় এমনএকটি ফোর্স সাবওয়েতে নিরাপত্তায় কাজ করতো। প্রাথমিকভাবে ট্রানজিট ব্যুরোর অফিসারদের নিয়ে এই ফোর্স গঠিত হবে বলেও জ্যাসন জানান।
চলতি বছর সাবওয়েতে আশঙ্কাজনকরকম অপরাধ সংঘঠিত হয়েছে। নিউইয়র্ক পুলিশের তথ্যমতে, ২০২২ সালে (৫ মাসে) সাবওয়েতে অপরাধ সংগঠিত হয়েছে ৩ হাজার ১ শ’ ৯৪টি। গতবছর ২০২১ সালে অপরাধ সংগঠিত হয়েছে ১ হাজার ৯ শ’ ১১টি। চলতি বছরের অপরাধগুলোর ৪০ শতাংশ সংগঠিত হয়েছে শেষ রাতের দিকে। এ কারণে শেষ রাতের দিকে সাবওয়েতে টহল পুলিশের কাজ চালু হয়েছে সোমবার থেকে।
গত ২৩ মে নিউইয়র্ক পুলিশের ট্রানজিট বিভাগের প্রধান উইল ফক্স এমটিএ’র বোর্ড মিটিংয়ে বলেছেন, সাবওয়ের অপরাধ প্রতিরোধে এখন থেকে ট্রেন পেট্রোল ফোর্স কাজ করবে। অবৈধ অস্ত্র উদ্ধারেও পুলিশ আরো সক্রিয়ভাবে মাঠে কাজ করবে বলে মেয়র প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৯০ সালে গঠিত হয়েছিল ট্রেন পেট্রোল ফোর্স (টিপিএফ)। ১৯৯৫ সালে পর্যন্ত টিপিএফের কার্যক্রমে অব্যাহত ছিল। ২৩ মে পুনরায় চালু হয়েছে এই ফোর্সের কার্যক্রম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com