বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ শাহজালালে এসে পৌঁছেছে।

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ৪.৩৩ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

অমর একুশের গানের রচয়িতা সাংবাদিক, কলাম লেখক, গীতিকার, সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্বা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

গাফফার চৌধুরীর মরদেহ আজ শনিবার বেলা ১০ টা ৫৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি- ২০২) ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ।
শাহজালাল বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের এপিএস সুফী আব্দুল্লাহ হিল মারুফ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এরপর সকাল ১১ টা ১৫ মিনিটের সময় সরকারের পক্ষ থেকে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এর পর আজ বেলা ১১ টা ৫৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে আবদুল গাফফার চৌধুরীর মরদেহটি বের করা হয় এবং শহীদ মিনারের উদ্দেশ্যে মরদেহ  নিয়ে যাওয়া হয়। দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক,রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী খান,সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু,আওয়ামীলীগ নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়াসহ মরহুমের আতœীয় স্বজন, গণমাধ্যমকর্মী, বিমান ও সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তা, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকায় নামাজে জানাজাসহ আনুষ্ঠানিকতা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তার লাশ দাফন করা হবে।
জানা গেছে, গত ১৯ মে ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল গাফ্ফার চৌধুরী।
তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
এর পর বিকেল সাড়ে ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আবদুল গাফ্ফার চৌধুরীর নামাজে জানাজা হবে। সেখান থেকে বিকেল ৪ টায় তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেস ক্লাবে নেয়া হবে। এর পর বিকেল সাড়ে ৪ টায় মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। বিকেল সাড়ে ৫টার দিকে তার লাশ সেখানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।
(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com