বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা পিপি চ্যানেল আই এর জেলা প্রতিনিধি শাহ আজিজুল হককে শেষ শ্রদ্ধা নিবেদন।

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ৪.১৫ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

পলাশ সাহা, কিশোরগঞ্জ,প্রতিনিধিঃ  কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির ছয়বারের সাবেক সভাপতি, চ্যানেল আই এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মেধাদীপ্ত রাজনীতির সারথি পিপি শাহ আজিজুল হক এঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন কিশোরগঞ্জের রাজনৈতিক-সামাজিক অঙ্গণের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।

শুক্রবার (২৭ মে) বেলা ১২টার দিকে ফ্রিজার ভ্যানে করে মরদেহ আনার পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মরদেহ আনার পর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল দলীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেন। এছাড়া নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান রুমী, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, আইনজীবী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের মরদেহ প্রথম নামাজে জানাজার জন্য ঐতিহাসিক পাগলা মসজিদে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টায় এডভোকেট শাহ আজিজুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com