বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগান নারীদের ওপর বিধিনিষেধ পরিবর্তনের জন্য জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান করেছে তালিবান

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ২.৫৩ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

আফগানিস্তানে নারীদের মানবাধিকারের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করার জন্য জাতিসংঘের নতুন আহ্বান প্রত্যাখ্যান করে তালিবান বলেছে যে, বিধিনিষেধগুলো স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ।

এই গোঁড়া গোষ্ঠী তালিবানের পররাষ্ট্র মন্ত্রক শুক্রবার একটি বিবৃতি জারি করে জাতিসংঘের উদ্বেগকে  ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তারা আফগান বিরোধী গোষ্ঠী দ্বারা “কিছু গণমাধ্যমে প্রকাশিত বিদ্বেষপূর্ণ এবং শত্রুতামূলক প্রতিবেদনের ভিত্তিতে রায় না দেয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

আফগান মূল্যবোধের প্রতি ‘সম্মান প্রদর্শন” করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তালিবান। তারা জোর দিয়ে বলেছে যে তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাস করে।

বৃহস্পতিবার তালিবান নেতাদের সাথে বৈঠকের পর আফগানিস্তানে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট বলেন, তালিবানের বিধিনিষেধসমূহ দেশটিতে নারীদের অদৃশ্য করে তুলছে।

আন্তর্জাতিক সম্প্রদায় তালিবানকে আফগানিস্তানের বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দেয়নি। তারা বলেছে, ইসলামপন্থী গোষ্ঠীটি সমস্ত আফগান নাগরিকের বিশেষ করে নারীদের মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি মেনে চলার পরেই বিষয়টি বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী ইসলামপন্থী তালিবানের সাথে প্রায় ২০ বছর যুদ্ধের পর গত আগস্টে নিজেদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়। সে সময় পশ্চিম-সমর্থিত আফগানিস্তানের প্রাক্তন সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে তালিবান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com