বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ও চ্যানেল আই এর প্রতিনিধি আজিজুল হক এঁর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক।

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ১২.৫৬ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

 

পলাশ সাহা, কিশোরগঞ্জ,প্রতিনিধিঃ  কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ছয়বারের সাবেক সভাপতি, চ্যানেল আই এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মেধাদীপ্ত রাজনীতির সারথি পিপি শাহ আজিজুল হক এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার (২৬ মে) এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, শাহ আজিজুল হক আইন পেশায় তার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে সবসময় কাজ করে গেছেন। কিশোরগঞ্জ বারের সভাপতি হিসেবে আইনজীবীদের দক্ষতা বাড়ানো এবং বিচার বিভাগ ও বারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি স্থানীয় আওয়ামী লীগকে শক্তিশালী করতে ও রাজনীতিকে জনকল্যাণমুখী করতে আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যু কিশোরগঞ্জের স্থানীয় রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
রাষ্ট্রপতি মরহুম শাহ আজিজুল হকের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com