বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কালীহাতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামে সংঘর্ষ, নিহত ১,আহত ১০

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ১২.৪৪ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের কালিহাতীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কালিহাতী উপজেলার শিহরাইল ও গোপালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩২)। তিনি শিহরাইল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

আহতদের মধ্যে নিহতের ভাই নুরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পাইকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় শিহরাইল গ্রামের দুই যুবক গোপালপুর গ্রামে দোকানে চা খেতে গেলে আরেক দোকানে সাউন্ড বক্স জোরে শুরে বাজিয়েছে এসময় সাউন্ড কম দিতে বলায় হাতাহাতি ঘটনা ঘটে।

ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে শিহরাইল গ্রামের ২০/৩০ যুবক লাঠিসোটা নিয়ে গোপালপুর গ্রামে যায় এসময় উভয় পক্ষের এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে জহিরুল ইসলামকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com