বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ‘দ্য প্রেসিডেন্টস ভলান্টিয়ার্স সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন ১২ প্রবাসী বাংলাদেশী।

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২, ১০.১৮ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ

সামাজিক ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে এ বছর যুক্তরাষ্ট্রের ‘দ্য প্রেসিডেন্টস ভলান্টিয়ার্স সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন ১২ প্রবাসী বাংলাদেশি।পুরস্কারপ্রাপ্তরা হলেন – ভয়েস অব আমেরিকার ইকবাল বাহার চৌধুরী, মাসুমা খাতুন, সরকার কবিরুদ্দিন, রোকেয়া হায়দার ও আনিস আহমেদ; ওয়াশিংটন মেট্রো এলাকার সমাজ সংগঠক ওয়াহেদ হোসেইনী, লেখক-সমাজকর্মী শারমিন আহমদ রিপি, কম্যুনিটি অ্যাকটিভিস্ট শামীম চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক অ্যান্থনি পিউস গোমেজ, রোজমেরী মিতু গনসালভেস, শম্পা বণিক ও অনিকা রহমান।
ওয়াশিংটন মেট্রোর প্রবাসী বাংলাদেশিদের সংগঠন উদীয়ন ফাউন্ডেশন এই পুরস্কার অর্জনে সার্বিক সহযোগিতা করে এবং একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর করা পদক ও গোল্ড সার্টিফিকেটের প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
গত ২২ মে ভার্জিনিয়ার আর্লিংটন কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এবং আশপাশের এলাকার নিবেদিত সমাজকর্মীদের জন্যে দুর্লভ এই সম্মান অর্জনের পথে সামগ্রিক সমন্বয় করা উদীয়ন ফাউন্ডেশনের জন্য ছিল একটি মহতী উদ্যোগ এবং তা গোটা কম্যুনিটিকে উজ্জীবিত করেছে। সমাজকর্মে অবদানের জন্যে প্রেসিডেন্টস ভলান্টিয়ারস অ্যাওয়ার্ড প্রাপ্তরা প্রবাসী বাংলাদেশিরা।সমাজকর্মে অবদানের জন্যে প্রেসিডেন্টস ভলান্টিয়ারস অ্যাওয়ার্ড প্রাপ্তরা প্রবাসী বাংলাদেশিরা।সম্মাননা অনুষ্ঠানের উপস্থাপনা করেন অ্যান্থনি পিউস গোমেজ ও অনিকা রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেয়ারফ্যাক্স কাউন্টির চেয়ার জেফরি ম্যককে। বিশেষ অতিথি ছিলেন ফেয়ারফ্যাক্স কাউন্টি স্কুল বোর্ডের ভাইস-চেয়ার রচনা সিজমোর হেইজার এবং ডেমোক্রেটিক এশিয়ান আমেরিকানস অব ভার্জিনিয়ার সাবেক চেয়ার ডুয়িটা সোহ্যারজোনো।অনুষ্ঠানে উদীয়ন ফাউন্ডেশনের সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা রেদোয়ান চৌধুরী।
১৯৯৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আমলে কংগ্রেসে ‘দ্য ন্যাশনাল অ্যান্ড কম্যুনিটি সার্ভিস ট্রাস্ট অ্যাক্ট’ বিল পাস হয়। এই বিলের মাধ্যমে ‘আমেরিকর্প’ প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য হলো জাতির সেবার জন্য নাগরিকদেরকে যুক্ত করে প্রতিটি কম্যুনিটি ও তৃণমূলে উন্নয়ন ও প্রগতির সুযোগ তৈরি করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com