ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জের মুহম্মদিয়া শরীফ বৈরাটীতে আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফি মুহম্মদ হোসাইন আলী রহমতুল্লাহি আলাইহির স্বরণে মিলাদ শরীফ দোয়া মাহফিল ২৭-শে,মে শুক্রবার জুময়ার নামাজের পর মুহম্মদিয়া শরীফে অনুষ্টিত হয়। তিনি বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৈরাটী আলিম মাদরাসার প্রতিষ্টাতা ছিলেন। এছাড়াও মুহম্মদ আবদুছ ছালাম মাস্টার ও মুহম্মদিয়া শরীফের প্রতিষ্টাতা হযরত শাহ সুফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহির স্বরণে কবর জিয়ারত করে বিশেষ দোয়া করা হয়।এসময় উপস্হিত ছিলেন মুহম্মদিয়া শরীফের সভাপতি হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম, কাদিরপুরের মুহম্মদ রুহুল আমিন,ঢাকা প্রেসক্লাবের সম্মানিত সদস্য হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার,মহম্মদ আবদুল কাদির (শরিফ) মুহ্ম্মদ আবদুর রাশিদ,মুহম্মদ রফিকুল ইসলাম, মুহম্মদ আলতাফ হোসাইন, মুহম্মদ লোকমান মিয়া,মুহম্মদ মোজাম্মেল হোসেন,জিশান মুহম্মদ রউফ হোসাইন সহ আরো অনেকেই ছিলেন। তবারক বিতরনের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি হয়।