বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফিলিস্তিনের তদন্ত রিপোর্টঃ–সাংবাদিক শিরীন আবু আকলেকে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে।

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২, ৪.৪৩ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের একটি তদন্ত রিপোর্টে বলা হচ্ছে যে আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইসরায়েলের একজন সেনা সদস্য।

তদন্তের ফলাফল ঘোষণা করে ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল বলেন, “হত্যা করার উদ্দেশ্যে দখলদার বাহিনী গুলি করেছে।”

তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। এই রিপোর্টকে তিনি ‘পরিষ্কার মিথ্যা’ বলে বর্ণনা করেন।

পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল আকরাম আল-খতিব বলেছেন, যে বুলেট দ্বারা শিরীন আবু আকলেকে হত্যা করা হয়েছে সেটি ৫.৫৬ এমএম এবং এর চারপাশ স্টিলের আবরণ দিয়ে ঢাকা। সাধারণত নেটো বাহিনী এ ধরণের বুলেট ব্যবহার করে।

ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল বলেন, তাদের তদন্তে প্রতিষ্ঠিত হয়েছে যে সাংবাদিক শিরীন আবু আকলে যখন পালিয়ে যাচ্ছিলেন তখন একজন ইসরায়েলি সেনা তাকে সরাসরি গুলি করে, যেটি তার কপালে লাগে।

অ্যাটর্নি জেনারেল বলেন, সাংবাদিক শিরীন আবু আকলে যে জায়গাটিতে গুলিবিদ্ধ হন, সেখানে কোন গোলাগুলি হয়নি কিংবা কোন পাথর ছোঁড়ার ঘটনা ঘটেনি। এই গুলি ইসরায়েলি বাহিনীর দিক থেকে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

ফিলিস্তিনি অ্যাটর্নি জেনারেল বলেন, আবু আকলে যে জায়গাটিতে গুলিবিদ্ধ হয়েছেন সেখানে একটি গাছেও গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলি যে উচ্চতায় আঘাত করেছে সেটি দেখে বোঝা যাচ্ছে আবু আকলের দেহের উপরের অংশে টার্গেট করেছিল বন্দুকধারী।

তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই রিপোর্ট খারিজ করে দিয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনীও সাংবাদিক শিরীন আবু আকলে হত্যাকাণ্ডের তদন্ত করছে। তারা বলছে, ফিলিস্তিনি জঙ্গিরা হয়তো তাকে গুলি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com