বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দক্ষিণ ইউক্রেনের বাসিন্দাদের দ্রুত রুশ নাগরিকত্ব প্রদানের নির্দেশ দিলেন পুতিন।

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২, ৩.০৯ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুটি অঞ্চলের বাসিন্দাদের জন্য দ্রুত প্রক্রিয়ায় রুশ নাগরিকত্ব দেবার নির্দেশ দিয়েছেন। কিয়েভ প্রতিবাদ জানিয়ে বলেছে এর ফলে তাদের সার্বভৌমত্ব লংঘিত হয়েছে।

পুতিনে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা রুশ সৈন্যদের সম্পূর্ণ নিয়ন্ত্রনে থাকা খেরসনের দক্ষিণ অঞ্চলের বাসিন্দা এবং মস্কো দ্বারা আংশিকভাবে নিয়ন্ত্রিত দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়ার বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

মস্কো এবং মস্কোপন্থী কর্মকর্তারা বলেছেন, উভয় অঞ্চলই রাশিয়ার অংশ হতে পারে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রক “অবৈধ পাসপোর্ট প্রদানের” বিরুদ্ধে দ্রুত প্রতিবাদ জানিয়েছে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস উদ্বেগ প্রকাশ করেছেন যে এই পরিকল্পনাটি “ইউক্রেনের জনগণকে বশীভূত করার রাশিয়ার প্রচেষ্টা – জোর করে রাশিয়ার ইচ্ছা তাদের ওপরে চাপিয়ে দেয়া।“

বুধবার প্রকাশিত দাপ্তরিক আদেশটি ২০১৯ সালের ডিক্রির ওপর ভিত্তি করে দেয়া হয়েছে। ওই ডিক্রি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল স্ব-ঘোষিত ডোনেটস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিকের বাসিন্দাদের জন্য একই পদ্ধতির ফাস্ট-ট্র্যাক পদ্ধতির পাসপোর্টের অনুমতি দেয়।

আবেদনকারীদের রাশিয়ায় বসবাস করতে হবে না, পর্যাপ্ত তহবিলের প্রমাণ সরবরাহ করতে হবে না বা রুশ ভাষার পরীক্ষায় পাস করতে হবে না।

ইউক্রেনের ডোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলের কয়েক লাখ বাসিন্দা ইতোমধ্যেই রুশ পাসপোর্ট পেয়েছেন।

সোমবার খেরসন কর্তৃপক্ষ ইউক্রেনের মুদ্রার পাশাপাশি রুশ রুবলকে সরকারি মুদ্রা হিসেবে চালু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com