বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে বিরামহীম ছুটে চলা ওসি সেলিম রেজা।

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২, ১২.৫১ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, ইভটিজিং ও সকল ধরনের অপরাধ র্নির্মূলসহ সবধরণের সামাজিক অপরাধ নির্মূলে জনগণকে সচেতন করতে বিরামহীন ছুটে চলেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা। এরই ধারাবাহিকতায় তিনি প্রতিনিয়ত ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মসজিদ, মন্দির, হাটবাজার, জনসমাগম এলাকাসহ ইউনিয়ন পরিষদের জনগণের সাথে সরাসরি কথা বলেছেন তিনি।

সমাজের নানারকম সমস্যা সমাধানের জন্য একজন ওসি জনগণের দোরগড়ায় পৌঁছে যাওয়ার বিষয়টি হৃদয় দিয়ে বরণ করেছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো। ওসি সেলিম রেজা জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে, সমাজে যারা খারাপ কাজের সাথে জড়িত তাদের সংখ্যা খুবই কম। সমাজে ভালো মানুষের বাস এখনো অনেক বেশি। তাই সবাইকে সমাজের তথা দেশের কল্যানে কাজ করতে হবে। এই কমসংখ্যক খারাপ মানুষ সমাজটাকে অস্থিতিশীল করে তোলে। কারন একটাই! আমরা সমাজের মানুষগুলো প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পারছিনা। এটা অপ্রিয় হলেও সত্য কথা যে, আমরা প্রতিবাদ না করায় দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছি। স্থানীয় জনগণ যদি পুলিশকে সহযোগিতা করে তাহলে সমাজ থেকে এসব অপরাধীদের নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব হবে বলে সেলিম রেজা জনগনকে আশ্বস্থ করেন।
তিনি বলেন, আপনাদের যেকোন সমস্যা সরাসরি পুলিশকে জানান তাহলে পুলিশ আপনাদের সহযোগিতা করতে পারবে। তিনি মা-বোনদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা রাস্তায় বিভিন্ন কাজে চলাফেরা করেন তারা অবশ্যই থানার নম্বর ও স্থানীয় বিট পুলিশিংয়ের নম্বর সঙ্গে রাখবেন। বখাটে ছেলেরা আপনাদের উত্যক্ত করলে চুপ থাকবেন না বরং প্রতিবাদ করবেন। পুলিশ আপনাদের সহোযোগীতায় পাশে আছে।
তিনি বলেছেন, ইভটিজিংয়ের শিকার হলে স্থানীয় বিট পুলিশিংয়ের সহযোগিতা নিতে অথবা সরাসরি তার (ওসি) এর নম্বরে যোগাযোগ করতে। এছাড়াও যেসব মানুষ বিপদে পড়বেন বা সমস্যার সম্মুখীন হবেন সরাসরি থানায় চলে আসবেন। কাউকে তদবির করতে হবেনা, কোন মানুষ সঙ্গে আনতে হবেনা। এক কথায় আপনারা যে কোন রকম সমস্যায় পড়লে পুলিশের শরনাপন্ন হবেন পুলিশ আপনার সমস্যাটা নিজের মনে করে আপনাদের সেবা দেবে।
সেই সাথে যুবকদের দৃষ্টি আকর্ষন করে ওসি বলেন, আপনারা সকলে বাবা মায়ের সেবা করবেন। বাবা মা কোন সন্তানের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ আমার কাছে আনলে চুল পরিমান ছাড় দেওয়া হবেনা। ওসি সেলিম রেজা ভাঙ্গাবাসিকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।
উল্লেখ্য যে,তিনি এসকল ভাল কাজ করার ফল সরুপ ,তাকে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষনা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com