বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চট্টগ্রামে বসতভিটা বিনা নোটিশে উচ্ছেদ, প্রায় ৫শত মানুষ দিশেহারা।

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২, ৩.৩৬ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সরকার যেখানে ছিন্নমূল নদীভাংগা হতদরিদ্র ভূমিহীন মানুষদের জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করে সরকারি অর্থায়নে জায়গাসহ একটি বাড়ি একটি খামার করে দিচ্ছেন, ঠিক সে সময়ে বিনা নোটিশে উচ্ছেদ করা হচ্ছে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী সেনানিবাস সংলগ্ন মেইন গেইটের পাশে ড্রাইভার কলোনীতে বসবাস করা ৬০টি বসতঘরের প্রায় ৫ শতাধিক ছিন্নমূল মানুষদের।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক এ অভিযানের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বায়েজিদ বোস্তামীর প্রধান সড়কে দীর্ঘ দেড় ঘন্টা ধরে মানববন্ধন করা হয়। দেড় ঘন্টার এ মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে। এর আগে একটি মিছিল কলোনী থেকে বের করে মহাসড়কে পদক্ষিন করে।

জানা যায়, ১৯৮৮ ও ৯১ এর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর ভিটে বাড়ির শেষ সম্বল্টুলু হারিয়ে প্রায় ৫ শতাধিক মানুষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর পরিত্যক্ত সরকারি খাস জমিতে বসবাস শুরু করে। ৬০টি পরিবারের ৫ শত মানুষ দীর্ঘ ৩৫ বছর যাবত পরিত্যক্ত এ জায়গাটিতে বাস্তহারা ও দখলদার হিসেবে ব্যবহার করে আসছিল।
এখানে বসবাসরত এক ব্যক্তি বলেন, ১৯৮৮ ও ৯১ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা ৫ শতাধিক মানুষ সহায় সম্বল সব হারিয়ে চসিকের এ পরিত্যক্ত জায়গাতে কাঁচা ঘর তৈরী করে আছি। চসিক ভূমি সংরক্ষণ নীতিমালায় চসিকের নিজস্ব ভূমিতে কোন প্রকার লিজ প্রদান করা যায় না। তাই আমরা উক্ত ভূমি লিজের জন্যে চসিক প্রশাসনের নিকট আবেদন করি নাই। সরকারি এ খাস জায়গাটি আমরা খালি করতে আমাদের কোন সমস্যা নেই তবে বিনা নোটিশে এ উচ্ছেদ অভিযান কেন? উচ্ছেদ করলে পরিকল্পনা ছাড়া আমরা কোথায় যাবো? চসিক যদি আমাদের নূন্যতম একমাসের একটি নোটিশ আমাদের বরাবর প্রেরণ করতো তাহলে আমরা অন্যত্র সরে যেতাম।

যদিও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহ আলীর কথা ভিন্ন। তিনি বলছেন, আমরা জায়গাটি খালি করার জন্য বিগত ৩ বছর আগে ২০১৯ সালে একটি নোটিশ প্রেরণ করেছিলাম। কিন্তু নোটিশ পাওয়ার পরেও তারা জায়গাটি খালি করেনি। এখন এক মাসের নোটিশে তারা জায়গা খালি করবে এর নিশ্চয়তা কী? তবে আমাকে লিখিত অভিযোগ করলে আমি প্রয়োজনীয় ব্যবস্হা নেব। তাছাড়া জমিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর। তাদের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com