বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বারইয়ারহাট পৌর এলাকায় র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলায় দুজনের অবস্থা আশঙ্কাজনক।

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২, ৩.২২ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে স্থানীয়রা। এতে গুরুতর আহত হয়েছে তিন র‌্যাব সদস্য। এদের মধ্যে গুরুতর আহত ২ র‌্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে।

গত বুধবার (২৫ মে) সন্ধ্যার দিকে অভিযানে যাওয়ার পথে বারইয়ারহাট পৌরবাজারে র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের মিরসরাই সার্কেল এসপি লাবীব আব্দুল্লাহ জানান, দুটি গাড়িতে একটি অভিযানে যাওয়ার পথে মিরসরাই পৌর বাজার এলাকায় ডাকাত আখ্যা দিয়ে স্থানীয়দের সংঘবদ্ধ একটি দল র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। কেউ কিছু বুঝে উঠার আগেই ডাকাত আখ্যা দিয়ে প্রায় শতাধিক মানুষ সংঘবদ্ধ হয়ে এ হামলা চালায়।

পরে পেছনে থাকা র‌্যাবের অপর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ এবং চট্টগ্রাম নগরী থেকে র‌্যাবের অতিরিক্ত টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে ফেনী ও পরে গুরুতর আহত দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠায়।

আহত র‌্যাব সদস্যরা হলেন— কাউসার (২৯), মোখলেস (৩৩) ও পারভেজ (২৮)।

এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে র‌্যাবের পৃথক একটি দল এবং থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে অবস্থান করছে। এ ছাড়া আশপাশের এলাকায় অভিযান শুরু করেছেন বলে জানা গেছে।র‌্যাব

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com