বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে খেলার মাঠ দখল মুক্ত করার দাবিতে এলাকাবাসীর মানব বন্ধন ও বিক্ষোভ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১০.২৬ পিএম
  • ১১৬৭ বার পড়া হয়েছে

 

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর কাউন্সিলর কর্তৃক খেলার মাঠ ও ঐতিহ্যবাহী চরক মেলার জায়গা দখলের অভিযোগ। দখল মুক্ত করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। গতকাল বুধবার সকাল ১১ টায় এই বিক্ষোভ ও মানববন্ধন করেন এলকাবাসী।

মাঠ দখলের প্রতিবাদে পৌর এলাকার চাঁদপাড়া গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এলাকাবাসী মানববন্ধ করেন। মানববন্ধন শেষে খেলার মাঠ রক্ষার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর গণস্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে মাঠে খেলতে যাওয়া শতাধিক শিশু-কিশোরসহ এলাকার নারী-পুরুষরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, উপজেলার চাঁদপাড়া এলাকায় ছোট যমুনা নদীর তীর সংলগ্ন সুজাপুর মৌজার ১৮১৫ দাগের সম্পত্তিটি সরকারি এবং তা জনসাধারণের স্বার্থে ব্যবহারের জন্য উম্মুক্ত থাকার কথা বলা হয়েছে এসএ খতিয়ানে। ওই সম্পিত্তিটিতেই দীর্ঘদিন থেকে চাঁদপাড়া এলাকাবাসী খেলার মাঠ ও হিন্দু সম্প্রদায়ে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা করে আসছি। হঠাৎ করেই ওই এলাকার পৌর কাউন্সিলর মাজেদুর প্রভাব খাটিয়ে তাঁর নিজের সম্পত্তি দাবী করে দখল করে নেন। তাই খেলার মাঠটি উদ্ধারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয়টি নিয়ে অভিযুক্ত পৌর কাউন্সিলর মাজেদুর রহমানের সাথে কথা বললে, তিনি জানান, আমি যে জায়গাটিতে রয়েছি, সেটি আমার বাপদাদার পৈত্রিক সম্পত্তি যার দাগ নাম্বার ১৮১৬। আমি কারো জায়গা দখল করিনি। এলাকাবাসীর দাবিকৃত জমিটি ১৮১৫ দাগের। সেই অনুযায়ী তাদের জমি আলাদা।

ফুলবাড়ী পৌর সভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন জানান, এলাবাসীর একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে নিয়ে কাগজপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। কাগজপত্র যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com