আল সামাদ রুবেলঃ ১১ জ্যৈষ্ঠ ১৪২৯/গত২৫মে ২০২২ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সকাল ৬.৩০টায় কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনাতনে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. হাকিম আরিফ। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত, সমবেত সংগীত, সমবেত নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হবে পুরো আয়োজন। শারমীন সাথী ইসলাম এর পরিবেশনা ‘আমার কালো মেয়ের পায়ের তলায়/ চেয়োনা সুনয়না/আমি গগন গহনে সন্ধ্যাতারা/সৃজন চন্দে আনন্দে’। ছন্দা চক্রবর্তীর ‘সন্ধ্যা গোধলি লগনে/আধো ধরণী আলো’। ঊর্বী সোম এর ‘সখি বাদল বাদল ঝুলনিয়া’। মো: ইয়াকুব আলী খান এর ‘বধু তোমার আমার এই যে বিরহ’। শেখ জসীম এর ‘আমি গানে গানে ঢাকবো আমার গভীর অভিমান/ মোর প্রিয়া হবে এসো রানী/ তোমারেই আমি চাহিয়াছি প্রিয়’। মো. মফিজুর রহমান এর ‘খোল গো আঁখি খোল গো আঁখি/নীলাম্বরি শাড়ি পরি নীল যমুনায়/ ঝর ঝর বারি ঝরে অম্বর ব্যাপিয়া’। বিজন চন্দ্র মিস্ত্রী এর ‘সাদা মন চাহে/আমার আপনার চেয়ে/শাওন আসিল ফিরে’। শোভন মজুমদার এর ‘সৃজন ছন্দে আনন্দে ’ শিরোনামে একক সংগীত পরিবেশনা। এছাড়াও একক সংগীত পরিবেশন করেন ইয়াসমিন মুশতারী এবং ড. নাশিদ কামাল প্রমুখ। সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় এর ‘দুর্গম গিরি কান্তার মরু/ ঝড় ঝঞ্জায়’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এর ‘জাগো অমৃত পিয়াস’। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এর ‘মোরা ঝঞ্জার মতো উদ্দাম’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু সংগীত দল এর ‘মনের রং লেগেছে/শুকনো পাতার নুপূর পায়ে’ এবং বাংলাদেশ নজরুল সংগীত শিল্পী সংস্থার ‘এ কি অপরূপ রূপে মা’ শিরোনামে সমবেত সংগীত পরিবেশনা। সমবেত নৃত্য এম আর ওয়াসেক এর পরিচালিত ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’, ফারহানা চৌধুরী বেবী পরিচালিত ‘বাগিচায় বুলবুলি তুই’, অনিক বোস পরিচালিত ‘রুমঝুম রুমাঝুম কে বাজায়’। সোহেল রহমান পরিচালিত ‘বেলি ফুল এনে দাও চাইনা বকুল’, সালমা বেগম মুন্নি পরিচালিত ‘আমি পূরবো দেশের পুরো নারী’, মুনমুন আহমেদ পরিচালিত ‘ঘন মায়াময় স্বপনে’ এবং বাশিএ নৃত্যশিল্পীবৃন্দের পরিবেশনায় ফুটিয়ে তোলে ‘বিদ্রোহী’। জয়ন্ত চট্টোপাধ্যায় সুমধুর কন্ঠে আবৃত্তি ‘আমার কৈফিয়ত’, শিমুল মুস্তাফার ‘নূরুলদীনের সারাজীবন’, ঝর্ণা সরকার এর ‘নারী’ এবং প্রজ্ঞা লাবনী আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী ও আহসান উল্লাহ তমাল।