বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বন্যাকবলিত এলাকায় চিকিৎসা ও খাদ্য নিশ্চিত করার দাবি।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৫.৪৩ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ  বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যন শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)’র নির্দেশ ও পৃষ্ঠপোষকতায় সিলেট এবং সুনামগঞ্জের বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। গত ২৪ ও ২৫ মে পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের দশটি টিম দুর্গত এলাকার সিলেটের বাইশ টিলা, মুরিয়ার চর, মাছিম পুর, পাতা ঘাট, খুরসী ঘাট, কোম্পানী গঞ্জ ও চাতকের বিভিন্ন এলাকায় পানি বন্দি পাঁচ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার ও দশ হাজার পরিবারের মাঝে চাউল, ডাল, আটা, আলু, সয়াবিন তৈল, চিড়া, বিস্কুট ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কালে সুপ্রিম পার্টির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি নতুন রাজনৈতিক দল। এ দল গণমানুষের আশা আকাক্সক্ষা বাস্তবায়ন, দুর্নীতি-সন্ত্রাস মুক্ত, সুশাসন প্রতিষ্ঠা ও বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলতে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। আমাদের দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি গ্রহণ করছে। এ লক্ষ্যে সংগঠনের বিভিন্ন জেলা উপজেলায় সম্মেলনের জোর প্রস্তুতি চলছে। বক্তাা আরো বলেন, আমরা আমাদের চেয়ারম্যন মহোদয়ের নির্দেশে কিছুটা হলেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। বন্যা কবলিত এলাকার পানি নামার সাথে সাথে দেখা দিয়েছে চর্ম রোগসহ বিভিন্ন পানি বাহিত রোগ ও কৃষকের ফসল নষ্ট হয়ে যাওয়ায় খাদ্য সংকট। বিএসপি’র নেতৃবৃন্দ অবিলম্বে বন্যা কবলিত অঞ্চলে মানুষের খাদ্য ও চিকৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবী জানান। রাজনৈতিক দলগুলোকে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে সিলেট, সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান বক্তারা। ত্রাণ বিতরণের সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খলিফা মোঃ মেন্দু মিয়া, খলিফা মো: মোবারক হোসেন, আব্দুল মতিন মলই, শাহ মোঃ আসলাম হোসাইন, এইচ.এম মন্জুরুল আনোয়ার চৌধুরী, মোঃ ইব্রাহিম মিয়া, সাবেক কমিশনার মো: নওশাদ মিয়া, আবুল কালাম, হাবিবুর রহমান পায়েল প্রমুখ। উপস্থিত ছিলেন, মোঃ শরিফুর রহমান, দিদারুল হক রিমন, সোহেল মাহমুদ ভূঁইয়া, কাজি ফাইয়াজ ফাহিম অমিত, মোঃ ইকবাল হোসেন, ইসতিয়াক জামান নাফিজ, মোঃ জামাল খান, ফরহাদ মুন্সি, মইনীয়া যুব ফোরামের সিলেট মহানগর সভাপতি মোঃ জামাল প্রমুখ।

ক্যাপশন : সিলেট ও সুমানগঞ্জের দুর্গত এলাকায় বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র উদ্যোগে ত্রাণ বিতরণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com