বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শনিবার পর্যন্ত যু্ক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে: হোয়াইট হাউজ।

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ১০.২৬ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্রাইমারি স্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দার ঝড় বয়ে যাচ্ছে দেশজুড়ে। আগামী (২৮ মে) শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ।

হামলার পরপরই বিবৃতিতে হোয়াইট হাউজ, যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবন, মাঠ, সামরিক স্থাপনা, নৌ ঘাঁটি এবং নৌ যানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে ওড়ানোর নির্দেশ দিয়েছে
এদিকে টেক্সাস অঙ্গরাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় হতাহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ত্র আইন কঠোর করার আভাস দিয়েছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালদে শহরের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থী নিহত হন। নিহতদের মধ্যে আরও দুই শিক্ষক রয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় কয়েক শিক্ষার্থীকে ভর্তি করায় এই সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো সন্দেহভাজন অস্ত্রধারীর বয়স ১৮ বছর। তার নাম সালভাদ রামোস। সে ওই এলাকারই বাসিন্দা। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। সে ভয়ঙ্করভাবে শিক্ষকসহ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে।ঘটনাটি সে একাই ঘটিয়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত সন্দেহভাজন হামলাকারী ইউভালদে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com