শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রফিকুলের হত্যাকারিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ।

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ৬.৫২ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ  বুধবার (২৫মে) দুপুরে নিহতের পরিবার ও এলাকাবাসি নগরীর মাসকান্দা থেকে একটি মিছিল নিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে। এসময় তারা রফিকুলের হত্যাকারিদের ফাঁসির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী জেলেখা খাতুন, বড় ভাই শহিদ মিয়া, কন্যা তসলিমা আক্তার, তসলিমার স্বামী উসমানসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসি।

গত রমজান মাসে নিহত রফিকুলের মেয়ে তাছলিমা একই এলাকার রানু বেগমের ছেলে উসমানের সাথে প্রেম করে বিয়ে করে। কিন্তু উসমানের পরিবার বিয়ে মেনে না নেয়ায় দুই পরিবারের সাথে বিরোধ চলছিল। এরই জের ধরে গত রোববার (২২ মে) সন্ধ্যায় উসমানের মা রানু বেগম এবং তার দুই ভাই আনিছ আহম্মেদ ও মো: সাদ্দাম মেয়ের বাবা রফিকুলকে ছুরিকাঘাত করে হত্যা করে।
এ ঘটনায় গত ২৩ মে নিহত রফিকুলের ভাই বাদল বাদি হয়ে ছেলের মা রানু বেগমসহ চার জনকে আসামী করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ জানায়, রফিকুল ইসলাম হত্যাকান্ডে মামলার আসামী আনিছ আহমেদ, মোঃ সাদ্দাম, মন্তাজ আলী ও রানু বেগমকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে দুই আসামী সাদ্দাম ও আনিছ আহম্মেদ এ হত্যাকান্ডের সাথে জড়িত বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। অন্য দুই আসামীকে জিজ্ঞাসাবাদের আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com