শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বংশাল থেকে ২৩,৮৫০ পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার।

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ৪.৪৭ এএম
  • ২৪২ বার পড়া হয়েছে

রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ২৩,৮৫০  পিস নকল নেপ্রোক্সেন প্লাস  ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃত হলো  ইসলাম ড্রাগসের মালিক নাজিমুল ইসলাম।

সোমবার (২৩ মে ২০২২) সন্ধ্যা ৬:২০টায় বংশাল থানার মিটফোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত

উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ ডিএমপি নিউজকে জানান, বংশাল থানার ৫৭ মিটফোর্ড ভান্ডারি মেডিসিন মার্কেটের ইসলাম ড্রাগসের গোডাউনে নকল ঔষধ মজুত আছে  মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে ইসলাম ড্রাগসের মালিক নাজিমুলকে গ্রেফতার করা হয়।  পরবর্তীতে গোডাউন তল্লাশি করে উদ্ধার করা হয় ২৩,৮৫০  পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেন, গ্রেফতারকৃত নাজিমুল নকল ঔষধ খাটি বলে  বিক্রয়ের জন্য তার  গোডাউনে মজুত রাখে।

গ্রেফতারকৃতকে বংশাল থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(ডিএমপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com