শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রদল এবং ছাত্রলীগ সংঘর্ষে ৩৫ জন আহত।

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ১.৫৫ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, এ পর্যন্ত হাসপাতালে সংঘর্ষে আহত প্রায় ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অভিমুখে মিছিল করার সময় শহীদ মিনার এলাকায় এলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এর আগে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাকর্মীদের ওপর আক্রমণের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “ছাত্রদলের নেতাদের বক্তব্যে আমরা যে ধরনের শিষ্টাচার দেখি, সেটি খুনি ও দণ্ডপ্রাপ্ত উচ্চমাধ্যমিক পাস না করা একজন নেতা এবং অষ্টম শ্রেণি পাস প্রধানমন্ত্রীর মানদণ্ডেরই উপযুক্ত৷ ছাত্রদলের নেতা-কর্মীদের এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড এবং অছাত্র-বহিরাগতদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ আছে। সে জন্যই হয়তো সাধারণ শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে যদি প্রতিবাদ জানায় আমরা সেটাকে স্বাগত জানাই। এ হামলার বিষয়ে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমান অভিযোগ করে বলেন, “সংবাদ সম্মেলন করতে টিএসসির দিকে রওনা দিলে শহীদ মিনারের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা ধারালো অস্ত্র, হকি স্টিক ও লোহার রড নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com