শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহে পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণগেল অষ্টম শ্রেণির শিক্ষার্থীর।

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ১.২৩ এএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহের ফুলপুরে পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে উসমান খাঁ (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে কোকাইল প্রথম খন্ড গ্রামের করিম খাঁ ও মর্জিনা বেগমের পুত্র। মঙ্গলবার (২৪ মে) সকালে ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের কোকাইল প্রথম খন্ড গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বওলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র উসমান খাঁ (১৭) মঙ্গলবার সকালে প্রতিবেশি আছির বিশ্বাসের পুকুরে একাই গোসল করতে যায়। তখন পুকুর ঘাটে থাকা সেচ পাম্পের ইলেকট্রিক লাইনের তারে অসাবধানতাবশত জড়িয়ে যায়। সাথে সাথে টের পেয়ে আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উসমানকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করেন।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ লাশের সুরত হাল প্রস্তুত পূর্বক আইনত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। থানা এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com