বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউইয়র্কের কংগ্রেস ও সিনেট প্রাইমারি নির্বাচন ২৩ আগস্ট : রিডিস্ট্রিক্টিং করা অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট আদালতে বহাল থাকায় ২৮ জুন প্রাইমারি নির্বাচন।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৩.২৮ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া নিজস্ব প্রতিবেদক যুক্তরাষ্ট্রঃ নিউইয়র্কের কংগ্রেস, সিনেট, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের রিডিস্ট্রিক্টিং নিয়ে অনেকেরই ভিন্নমত রয়েছে। এ নিয়ে অনেকে আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতের সিদ্ধান্তে কংগ্রেস ও সিনেট প্রাইমারি নির্বাচন ২৩ আগস্টে হবে। আর এর আগে করা রিডিস্ট্রিক্টিংয়ের পরিবর্তে পুনরায় রিডিস্ট্রিক্টিং করতে হবে। প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচন হবে। এ জন্য আদালত আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছেন। তবে নতুন করে রিডিস্ট্রিক্টিং করা অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট আদালতে বহাল থাকায় ২৮ জুন প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর কংগ্রেস ও সিনেট প্রাইমারি নির্বাচন হবে আগস্টে।
সম্প্রতি রিডিস্ট্রিস্টিংয়ের অ্যাসেম্বলি নির্বাচনী ম্যাপ নিয়ে আদালতে মামলার আবেদন দাখিল করা হয়। আদালত ওই আবেদন খারিজ করে দিয়েছেন। মামলার বিচারক নিউইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ম্যাপ বহাল রাখেন এবং এ সংক্রান্ত একটি আদেশ দেন। মামলা খারিজ করার বিষয়ে বিচারক উল্লেখ করেন, আগামী প্রাইমারি নির্বাচন ২৮ জুন হওয়ার কথা। জুনের নির্ধারিত প্রাইমারি নির্বাচনের আগে এগুলো পরিবর্তন করা কিংবা মামলা নিষ্পত্তি করার মতো পর্যাপ্ত সময় নেই। ফলে এই মামলা খারিজ হয়ে যায়।
আসন্ন নির্বাচনে অ্যাসেম্বলিম্যান প্রার্থী মিজান চৌধুরী বলেন, অ্যাসেম্বলি রিডিস্ট্রিক্টিংয়ের বিষয়ে করা মামলার আবেদন আদালত খারিজ করে দিয়েছেন। ফলে নির্বাচন এখন ২৮ জুন হবে। আর কংগ্রেস ও সিনেটের রিডিস্ট্রিক্টিং নিয়ে রিপাবলিকান নেতা আদালতে গিয়েছিলেন। তিনি আদালতে জানান, এটি সংবিধান অনুসরণ করে করা হয়নি। ফলে আদালত নতুন করে রিডিস্ট্রিক্টিং করার আদেশ দেন। এতে করে নতুন হাউস ও স্টেট সিনেট মানচিত্র প্রণয়নের কাজ মের মধ্যে সম্পন্ন করতে হবে। কারণ, প্রাইমারি নির্বাচন আয়োজন করতে হবে ২৩ আগস্ট।
বোর্ড অব ইলেকশন ইন দ্য সিটি অব নিউইয়র্কের তথ্য অনুযায়ী, নিউইয়র্কের নতুন ২০২২ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৬১, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫ ও ৭৬ করা হয়। এর আগে ২০১৫ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ছিল ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫ ও ৭৬। ২০১৫ সিটি কাউন্সিল জেলা ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯ ও ১০। নতুন ২০২২ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ০৭, ১০, ১২ ও ১৩ করা হয়। আগে ছিল ২০১৫ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ০৭, ১০, ১২ ও ১৩। নতুন ২০২২ সিনেটরিয়াল ডিস্ট্রিক্ট ১২, ২৩, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২ ও ৩৩ করা হয়। এর আগে ছিল ২০১৫ সেনেটরিয়াল ডিস্ট্রিক্ট ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১। ২০১৫ মিউনিসিপ্যাল কোর্ট ডিস্ট্রিক্ট ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯ ও ১০।
ব্রঙ্কসে নতুন ২০২২ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬ ও ৮৭ করা হয়, আগে ছিল ২০১৫ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬ ও ৮৭। ২০১৫ সিটি কাউন্সিল জেলা ০৮, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২। নতুন ২০২২ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ৩, ১৩, ১৪, ১৫ ও ১৬ করা হয়। এর আগে ২০১৫ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ১৩, ১৪, ১৫ ও ১৬। নতুন ২০২২ সিনেটরিয়াল ডিস্ট্রিক্ট ১৩, ৩১, ৩৪, ৩৫, ৩৬ ও ৩৮ করা হয়। এর আগে ছিল ২০১৫ সিনেটরিয়াল ডিস্ট্রিক্ট ২৯, ৩২, ৩৩, ৩৪ ও ৩৬। ২০১৫ মিউনিসিপ্যাল কোর্ট ডিস্ট্রিক্ট ০১ ও ০২।
কিংস কাউন্টিতে নতুন ২০২২ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০ ও ৬৪ করা হয়। এর আগে ছিল ২০১৫ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০ ও ৬৪। ২০১৫ সিটি কাউন্সিল জেলা ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭ ও ৪৮। নতুন ২০২২ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ০৭, ০৮, ০৯, ১০, ১১ ও ১২ করা হয়। এর আগে ছিল ২০১৫ কংগ্র্রেসনাল ডিস্ট্রিক্ট ০৭, ০৮, ০৯, ১০, ১১ ও ১২। নতুন ২০২২ সিনেটরিয়াল ডিস্ট্রিক্ট ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৫, ২৬ ও ২৭ করা হয়। এর আগে ছিল ২০১৫ সিনেটরিয়াল ডিস্ট্রিক্ট ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৫ ও ২৬। ২০১৫ মিউনিসিপ্যাল কোর্ট ডিস্ট্রিক্ট ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭ ও ০৮।
কুইন্সে নতুন ২০২২ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯ ও ৪০ করা হয়। এর আগে ছিল ২০১৫ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯ ও ৪০। ২০১৫ সিটি কাউন্সিল জেলা ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২ ও ৩৪। নতুন ২০২২ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ০৩, ০৫, ০৬, ০৭, ১২ ও ১৪ করা হয়। এর আগে ছিল ২০১৫ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ০৩, ০৫, ০৬, ০৭, ০৮, ১২ ও ১৪। নতুন ২০২২ সিনেটরিয়াল ডিস্ট্রিক্ট ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ করা হয়। এর আগে ছিল ২০১৫ সিনেটরিয়াল ডিস্ট্রিক্ট ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬। ২০১৫ মিউনিসিপ্যাল কোর্ট ডিস্ট্রিক্ট ০১, ০২, ০৩, ০৪, ০৫ ও ০৬।
রিচমন্ডে নতুন ২০২২ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৬১, ৬২, ৬৩ ও ৬৪ করা হয়। এর আগেও ছিল ২০১৫ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৬১, ৬২, ৬৩ ও ৬৪। ২০১৫ সিটি কাউন্সিল জেলা ৪৯, ৫০ ও ৫১। নতুন ২০২২ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ১১ করা হয়। এর আগেও ছিল ২০১৫ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ১১। নতুন ২০২২ সিনেটরিয়াল ডিস্ট্রিক্ট ২৩ ও ২৪ করা হয়। এর আগেও ছিল ২০১৫ সিনেটরিয়াল ডিস্ট্রিক্ট ২৩ ও ২৪। ২০১৫ মিউনিসিপ্যাল কোর্ট ডিস্ট্রিক্ট ০১ ও ০২।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com